নিরাপত্তা-সুরক্ষা ইস্যুতে পাকিস্তানে বসবাসরত হিন্দুদের আন্দোলনের ডাক

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৩:২৬

পাকিস্তানের সিন্ধু প্রদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায় নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের দাবিতে বড় আন্দোলনের হুমকি দিয়েছে। দেশটির সরকারকে তারা ৩০ দিনের আল্টিমেটাম দিয়ে দিয়েছে। যদি সরকার দাবি না মানে তাহলে ১ অগাস্ট সিন্ধু এসেম্বলির সামনে বড় আন্দোলনের ডাক দেবেন তারা।

জানা যায়, এই হুমকি দিয়েছে দ্য পাকিস্তান দ্রাবিড় ইত্তেহাদ (পিডিআই)। দেশটিতে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষেরা সবসময় নিরাপত্তাহীনতায় ভুগে বলে দাবি তুলেছে সংগঠনটি।

PAKISTAN Two Hindu brothers from Lahore who wanted to emigrate to India  killed

সংগঠনটির চেয়ারম্যান ফারিকা শিভা জানান, হিন্দু নারী ও কিশোরীদের অপহরণ করা হচ্ছে। হিন্দু ধর্মে বিশ্বাসীদের জোরপূর্বক ধর্মান্তর করার চেষ্টাও পাকিস্তানে অব্যাহত আছে। তারা নিরাপত্তাহীন্তার বিষয়টি তো আছেই। এসব সংকট সমাধানের দাবি আগামী ১ অগাস্ট সিন্ধু এসেম্বলির সামনে বড় আন্দোলনে অংশ নেবে সবাই।

পাকিস্তানে দীর্ঘদিন ঘরে হিন্দু ধর্মানবলম্বী মানুষদের ওপর বিভিন্ন অনিয়ম ও নির্যাতন চলে আসছে। এ প্রসঙ্গে দেশটির এডভোকেট সুলেমা জাহাঙ্গীর জানান, একসময় দেশে হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার ও নিরাপত্তার বিষয়টি নিরপেক্ষ ছিলো। কিছু সময়ের সঙ্গে তাদের ওপর এমন এমন কার্যক্রম পরিচালিত হয়েছে যে অগণিত আইন ভঙ্গ হয়েছে। যা বিচারের আওতায় আনা প্রয়োজন।

ইত্তেফাক/টিআর