ভ্যাকসিন নিলেন সু চি

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৪:১৬

মিয়ানমারের জান্তা সরকারের হাতে আটক ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি করোনাভাইরাস ভ্যাকসিনের দুই ডোজই গ্রহণ করেছেন। তার আইনজীবি ভ্যাকসিন নেওয়ার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। য়েক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

জানা যায়, সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ বেড়েছে মিয়ানমারে। দেশটির সঙ্গে সীমান্ত থাকায় চীনেও সংক্রমণ বাড়তে শুরু করেছে। মিয়ানমারের বর্তমান জনসংখ্যা ৫ কোটি ৪০ লাখ। এর মধ্যে মাত্র ২ দশমিক ৮ শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশটিতে।

People queue to undergo nucleic acid testing for the Covid-19 coronavirus in the city of Ruili which borders Myanmar, in China's southwestern Yunnan province on July 5, 2021.

গত ১ ফ্রেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সামরিক জান্তা সরকার ক্ষমতা দখলের এক সপ্তাহ পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদে নামে সাধারণ মানুষ। সেখানে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবার দাবি জানিয়ে বিক্ষোভ করে আসছে।

এমন পরিস্থিতিতে দেশটির স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরাও রাজপথে নেমেছিলেন। ফলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এর মধ্যেই করোনা সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে পড়েছে।

তবে ৭৬ বছর বয়সী সু চি কবে, কোথায় ভ্যাকসিন নিয়েছেন বা তাকে কোন ভ্যাকসিন দেয়া হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। এছাড়া জান্তা সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

ইত্তেফাক/টিআর