‘যতটুকু পারি কাজের ভিন্নতার রাখা চেষ্টা করি’

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০১

বিনোদন রিোার্ট

 

ছোটপর্দার বর্তমানে জনপ্রিয় অভিনেতা সিয়াম নাসির। নিয়মিত টিভি নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেতা। বিশেষ দিবসকে কেন্দ্র করে ব্যস্ততা আরো তার। সামনে ভালোবাসা দিবস উপলক্ষে ৪টি নাটকে অভিনয় করেছেন তিনি। এত সংখ্যক নাটকের মধ্যে গল্প নিয়ে একটি অভিযোগ বরবারই থাকে। সেই প্রসঙ্গে সিয়াম বলেন, ‘যতটুকু পারি কাজের ভিন্নতার রাখা চেষ্টা করি। আমাদের নাটকের গল্পে কিছুটা হলেও পরিবর্তন এসেছে। বাজেটের জন্য সবসময় হয়তো বড় পরিসরের গল্পগুলো বড় পরিসরে নির্মাণ করা সম্ভব হয় না। তবে গল্পে ভিন্নতা বাড়ছে।’

ছোটপর্দার নিয়মিত কাজ করলেও বড়পর্দাতেও কাজের ইচ্ছা রয়েছে সিয়ামের। ভালো চরিত্র পেলে সিনেমাতেও কাজ করতে চান তিনি। এই প্রসঙ্গে বলেন, ‘সিনেমায় অভিনয়ের ইচ্ছাতো রয়েছে। তবে যেহেতু এটি বড় ক্যানভাস তাই এমন কোনো কাজ  দিয়ে শুরু করতে চাই যা দর্শকদের চোখে লেগে থাকবে। অপেক্ষায় আছি।’