এখন এজেন্সি নির্ভর কাজ বেশি হচ্ছে। এতে চরিত্র ও গল্প কতটা প্রাধান্য পায় সেটা দেখার বিষয়। শুধু আমি নই, আমাদের জেনারেশনের অনেক শিল্পীই এখন অভিনয় কম করছে। এজেন্সির যে ট্রেন্ড চালু হয়েছে তাতে শিল্পীরা যথাযথ মূল্যায়ন পাচ্ছে না। নাটকের বাজেট কমে যাচ্ছে। আগে মানুষ নাটক দেখে অনেক মজা পেত। পরিবারের মা-বাবার পাশাপাশি অনেক চরিত্র ছিল। একটা শক্ত পারিবারিক বন্ধন দেখানো হতো নাটকে। এখন নায়ক-নায়িকা ও তাদের মা-বাবার চরিত্রের বাইরে ভাবতে পারছেন না নির্মাতারা। বাজেট-স্বল্পতার কারণে এমনটি হচ্ছে। নতুন অনেক শিল্পী আছেন। তারাও ভালো অভিনয় করছেন। তবে কতটুকু তারা নিজেদের প্রমাণ করতে পারছেন, তাদের নিয়ে নিরীক্ষাধর্মী কাজ কতটা হচ্ছে, সেটিই বিবেচ্য বিষয়। তাদের সময় দিতে হবে। ভালো শিল্পী তো আর রাতারাতি তৈরি হয় না। এটা একটা বড় বিষয়। এখন নিরীক্ষাধর্মী কাজও কম হচ্ছে। ভালো স্ক্রিপ্ট রাইটারের বড় অভাব। বাজেট-স্বল্পতার কারণে অনেক লেখক স্ক্রিপ্ট দিতে অগ্রহী হচ্ছেন না।
