অবাক পৃথিবী প্রাণের শক্তি

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২০:২৬

 

প্রায়শই প্রাণীবিদ্যা বিজ্ঞানীরা গভীর বরফাচ্ছন্ন এলাকা থেকে নতুন প্রাণের সন্ধান  পেয়ে থাকেন। অবাক করে দেয় বিজ্ঞান জগত নিয়ে অনুসন্ধিত্সু পাঠকদের। তেমনি একটি নতুন প্রাণের সন্ধান পেয়েছেন তারা সম্প্রতি। দেখতে অনেকটাই কৃমি বা কেঁচোর মতো। এবং আকারে তা একটি পশমের মতো । শরীরটি স্বচ্ছ।  বহুকোষী, সুক্ষাতিসুক্ষ এই প্রাণীর নাম দিয়েছেন তারা বিডলয়েড লটিফার। এর বেঁচে থাকার ক্ষমতা মানব চিন্তায় ধরা দিতে সায় দেয় না। অত্যন্ত স্বল্প অেজন ধারণ করে, কোনো খাবার গ্রহণ না করে কঠিন ঠান্ডা সয়ে কতদিন বেঁচে থাকতে পারে? হ্যাঁ, দু বছর বা দশ, বিশ, একশ বছর নয়। এরা এক নাগারে ২৪ হাজার বছর বেঁচে এভাবেই থাকতে পারে! এই প্রাণের সন্ধান বিজ্ঞানীরা পেয়েছেন রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে।

মুরাদ শেখ