এই সময়ের ছড়া এইচ এস সরোয়ারদী করোনা আর লকডাউনে থমকে গেছে দেশটা করোনা তো কমছে না ভাই এত করেও চেষ্টা। বাড়ছে অনেক করোনা আর বাড়ছে মৃত্যুহার লকডাউনেও হচ্ছে না তো তেমন উপকার। কাজ হারিয়ে কাঁদছে গরিব দিনমজুর আর চাষী ঈদের খুশি নিচ্ছে কেড়ে করোনা সর্বনাশী।