বিনোদন ডেস্ক
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানসূচক স্বর্ণ পাম পেয়েছেন আমেরিকান অভিনেত্রী জোডি ফস্টার। স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার তার হাতে পুরস্কার তুলে দেন। উদ্বোধনী মঞ্চে প্রধান বিচারক স্পাইক লি নেতৃত্ব দেন। তার সঙ্গে ছিলেন সেনেগালিজ-ফরাসি পরিচালক মাতি দিওপ, আমেরিকান অভিনেত্রী ম্যাগি জিলেনহাল, ফরাসি অভিনেত্রী মেলানি ল্যঁহো, ব্রাজিলিয়ান পরিচালক ক্লেবার মেনদোনচা ফিলিও, কানাডিয়ান-ফরাসি সংগীতশিল্পী মিলেন ফারমা, অস্ট্রিয়ার পরিচালক জেসিকা হাউসনা, ফরাসি অভিনেতা তাহের রহিম ও দক্ষিণ কোরিয়ার অভিনেতা সঙ কাঙ-হো। ৬ জুলাই উদ্বোধানী দিন দেখানো হয় লিওস ক্যারাক্সের ‘অ্যানেত’ চলচ্চিত্রটি। এটি ক্যারাক্সের প্রথম ইংরেজি সিনেমা।
