কানাডার গ্রেসনের কাছে সাবেক মেরিয়াভেল ইন্ডিয়ান রেসিডেনশিয়াল স্কুলে কয়েক দিন আগে ৭৫১টি অচিহ্নিত কবরের খোঁজ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বছরের পর বছর ধরে ঐ স্কুলের আদিবাসী শিক্ষার্থীদের হত্যা করে সেখানে কবর দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল ঐ এলাকা পরিদর্শনে যান এবং আদিবাসী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন