প্রাইম ব্যাংকের গ্রাহকরা তাত্ক্ষণিকভাবে ‘নগদে’ টাকা স্থানান্তর করতে পারবেন

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:২৫

প্রাইম ব্যাংকের গ্রাহকরা এখন ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা অ্যালটিচুডের মাধ্যমে তাত্ক্ষণিকভাবে দেশের অন্যতম ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার ‘নগদ’-এ তহবিল স্থানান্তর এখন করতে পারবেন। প্রাইম ব্যাংকের গ্রাহকরা গত ২৯ জুন থেকে অলটারনেট ব্যাংকিং চ্যানেল যেমন: ইন্টারনেট ব্যাংকিং বা প্রাইম ব্যাংকের মোবাইল অ্যাপস, ব্যবহারের মাধ্যমে পরিষেবাটি পেতে পারবেন। একজন গ্রাহক এক বা একাধিক নগদ অ্যাকাউন্টে দিনে ৩০ হাজার টাকা পর্যন্ত স্থানান্তর করতে পারবেন। লেনদেনের সীমা এবং অন্যান্য শর্তাদি ও বিশদ বিবরণ প্রাইম ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে। এই পরিষেবাটি ব্যবহার করে তহবিল স্থানান্তর করতে বা তহবিল গ্রহণে কোনো চার্জ প্রযোজ্য হবে না। —প্রেস বিজ্ঞপ্তি