ইত্তেফাক রিপোর্ট
আগের কার্যদিবসের মতো গতকাল বুধবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একই সঙ্গে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে।
জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৭৭ দশমিক ২১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ দশমিক ৭৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৭ দশমিক ৪৯ পয়েন্ট এবং ২ হাজার ২৩১ দশমিক ৫৪ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৫৭৭ কোটি ৫৬ লাখ টাকার। যা আগের দিন থেকে ২১২ কোটি ১৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ টাকার।
ডিএসইতে গতকাল ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১৪২টির বা ৩৮ দশমিক ১৭ শতাংশের, শেয়ারদর কমেছে ২০৫টির বা ৫৫ দশমিক ১১ শতাংশের এবং ২৫টির বা ৬ দশমিক ৭২ শতাংশের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত রয়েছে।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭২ দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৮১ দশমিক ৯২ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩০৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দর বেড়েছে, কমেছে ১৭০টির আর ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
