ঘিওরে সেনাবাহিনীর উদ্যোগে বিনা মূল্যে চিকিত্সা ও ত্রাণ বিতরণ

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:৪৪

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা 

করোনাকালে চিকিত্সাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সেনাবাহিনী এক অনন্য উদ্যোগ নিয়েছে। গতকাল ঘিওরে সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় নবম পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় বিনা মূল্যে চিকিত্সাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। দিনব্যাপী উপজেলা ডিএন পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে মেডিক্যাল ক্যাম্পেইন উদ্বোধন করেন ৭১ মেকানাইজড ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ্-দৌলা। উপস্থিত ছিলেন—এডিএমএস কর্নেল সুভাষ চন্দ্র রায়, ১১ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. ফখরুল আলম, ১৫ ই বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফরহান হায়দার রহমান,  মেজর মো. তুহিনুর রহমান, ঘিওর প্রেসক্লাব সভাপতি মো. আনোয়ারুল হক প্রমুখ। বিকালে সেনাবাহিনীর এই টিম স্থানীয় ফায়ার সার্ভিস হলরুমে এলাকার দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেন।