কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সফিপুর আহাম্মদনগর এলাকায় গতকাল বুধবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করেন সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবন সাজ্জাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ রেজা আল মামুন, আওয়ামী লীগের নেতা সিকদার হারুন অর রশিদ, আজাদ কামাল স্বপন, বাচ্চু মিয়া, বাড়ির মালিক ও পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সরকার ওয়াজ উদ্দিন আহম্মদ প্রমুখ। গত রবিবার বিকালে অগ্নিকাণ্ডে চারটি ঘর মালামালসহ ভস্মীভূত হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ৫ হাজার করে টাকা ও শুকনা খাবার দেওয়া হয়।
