পিস্তলসহ ছয় যুবক গ্রেফতার

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:৪৪

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে একটি বিদেশি পিস্তল, একটি রামদা ও ১০টি চাপাতিসহ ছয় যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো—চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মৃত আব্দুল মজিদের ছেলে শাহ জালাল, সামসুজ্জামান সুজনের ছেলে রাজিব হোসেন ওরফে হূদয়, মৃত আব্দুল মান্নানের ছেলে আবু বক্কর সিদ্দিক, ইকবাল হোসেনের ছেলে আকাশ, মৃত ইউনুছের ছেলে সোহেল ও  আলম শরীফের ছেলে সাব্বির আহমেদ। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল্ মারুফ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে স্থানীয় আধিপত্য, মাদক ব্যবসা ও পূর্বশত্রুতার জের ধরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ চলে আসছে। এতে ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। শরীফ নামের একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের ৩৭ জন আহত হয়। পরে পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ অভিযান চালায়।