স্টাফ রিপোর্টার, দিনাজপুর
চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে নিষ্কাশনের অভাবে চার মাস ধরে ২৭ পরিবারের শতাধিক মানুষ পানিবন্দি অবস্থায় আছে। উপজেলার ১ নম্বর নশরতপুর ইউনিয়নের রাণীপুর-নশরতপুর দুই গ্রামের সীমান্ত এলাকা নজরুল পাঠাগার ও কাব মাঠের উত্তর অংশে এ জলাবদ্ধতা। সাধারণ পথচারীরাও জলাবদ্ধতার শিকার হচ্ছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে মেম্বাররা পানি নিষ্কাশনের চেষ্টা করলেও অদ্যাবধি কোনো সমাধান করতে না পারায় চার মাস ধরে ২৭ পরিবারের শতাধিক মানুষ জলাবদ্ধতায় পড়েছেন। ১ নম্বর নশরতপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘শিগিগর এখানকার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। বরাদ্দ এলেই কাজ শুরু হবে।’
