সিংড়ায় কোরবানির গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:৪৮

সিংড়া (নাটোর) সংবাদদাতা

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে চলমান লকডাউনে সিংড়ায় কোরবানির গরু বিক্রি নিয়ে খামারিরা দুশ্চিন্তায় আছেন। উপজেলায় রুপন ডেইরি ফার্মের পরিচালক মাসুদ রানা বলেন, আমি গরুর ছবি ও ভিডিওসহ অনলাইনে বিক্রির চাহিদা দিয়েছি। এখন পর্যন্ত তেমন কোনো সাড়া পাইনি। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. খুরসেদ আলম বলেন, ‘আজ থেকে ১০ দিন আগে খামারিদের গরুর ছবি, নাম-ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে সিংড়া অনলাইন কোরবানির পশুর হাট নামে ফেসবুক গ্রুপে গরু বেচাকেনার ব্যবস্থা করেছি। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসনের নির্দেশে হাট বসতে পারে।’