জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:৪৯

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট শহরের বারঘাটি পুকুরে গোসল করতে নেমে বুধবার দুপুরে মোহাম্মদ পাপ্পু (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, মোহাম্মদ পাপ্পু জয়পুরহাট পৌর শহরের শেখপাড়া এলাকার ভাড়াটিয়া মৌসুমি ফল ব্যবসায়ী আজাদ হোসেনের ছেলে। বুধবার সকালে নতুনহাট এলাকায় পিতার সঙ্গে ফলের দোকানে ছিল শিশু পাপ্পু। এরপর বন্ধুদের সঙ্গে দুপুরে মোহাম্মদ পাপ্পু জয়পুরহাট স্টেশনসংলগ্ন বারঘাটি নামক পুকুরে গোসল করতে যায়। এসময় পাপ্পু নিখোঁজ হয়। পরে তাকে খুঁজে পাওয়ার পর দ্রুত জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক পাপ্পুকে মৃত ঘোষণা করেন। জয়পুরহাট থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।