শিবগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে এক জনের মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:৪৯

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জে মঙ্গলবার রাতে বিদ্যুত্স্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গি গ্রামের সেরাজুল ইসলামের ছেলে মকিউল ইসলাম (৩৫)।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, তার বাড়ির পাশে মুরগির খামারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিবারের বরাত দিয়ে তিনি আরো বলেন, মকিউল মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।