চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:৪৯

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বুধবার সকালে মো. রনি নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর বন্দর থানার ২ নম্বর মাইলের মাথা আলী মাঝিরপাড়া এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় রনিকে আসামি বুধবার বন্দর থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার শিশুকে চমেক হাসপাতাল ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বন্দর থানার উপপরিদর্শক আকমল বলেন, ধর্ষণের শিকার শিশুটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিত্সাধীন রয়েছে। শিশুটির মা বাদী হয়ে রনিকে একমাত্র আসামি করে মামলা করেছেন। স্থানীয়রা রনিকে গণপিটুনি দেওয়ার পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে।