লকডাউন না মানায় সাত জনকে দণ্ড ও ১০১ জনকে জরিমানা

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:৫০

বাগেরহাট প্রতিনিধি                                              

বাগেরহাটে সেনাবহিনী, নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। জেলা জুড়ে গত ২৪ ঘণ্টায় ১০টি ভ্রাম্যমাণ আদালত লকডাউনের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে সাত জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। পাশাপশি করোনা স্বাস্থ্যবিধি না মানায় ১০১ জনকে ৬১ হাজার ৫০ টাকা জরিমানা করেছে।  বাগেরহাটে লকডাউনে জেলার প্রবেশদ্বারসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। জেলার উপকূলীয় উপজেলা মোংলায় নৌবাহিনী-কোস্ট গার্ড ও বাগেরহাট শহরসহ অন্য আটটি উপজেলায় সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে। জনসাধারণ প্রয়োজন ছাড়া ঘর থেকে বেড় হলেই আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়তে হচ্ছে।