রক্ষণাত্মক একাদশ

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:৫২

ইনজুরির কারণে শেষ অব্দি খেলা হয়নি তামিম ইকবালের। তাকে ছাড়াই গতকাল টস জয়ী বাংলাদেশের একাদশটা দেখে ভ্রু কুঁচকে গেছে। জিম্বাবুয়ের বিপক্ষেও এমন রক্ষণাত্মক একাদশ! ৯ ব্যাটসম্যানের পাশাপাশি স্বীকৃত বোলার চার জন। পেসবান্ধব উইকেটেও একাদশে মাত্র দুই পেসার।

ব্যাটিং লাইনের ওপর টিম ম্যানেজমেন্টের পূর্ণ অনাস্থার পরিচায়ক এই একাদশ। ব্যাটসম্যান বোঝাই একাদশ গড়ার কারণটা অবশ্য ব্যাটিংয়ে নামতেই স্পষ্ট হয়ে গেছে। ৮ রানেই নেই ২ উইকেট, ১০৯ রানে মুশফিক-সাকিবদের বিদায় মিলে রক্ষণাত্মক একাদশ গড়ার যথার্থতা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ।