ইরাকের উত্তরাঞ্চলীয় আর্বিল নগরীর আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরক ভর্তি ড্রোন হামলা চালানো হয়েছে। আমেরিকান কনস্যুলেটের একেবারে কাছে মঙ্গলবার (৬ জুলাই) রাতে এ হামলা চালানো হয়। কুর্দিস্তান কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
ইরাকি কুর্দিস্তান অঞ্চলের সন্ত্রাসবাদ বিরোধী ইউনিটের এক বিবৃতিতে বলা হয়, গ্রিনিচ মান সময় সন্ধ্যা সাতটা তিরিশের দিকে এ ড্রোন হামলা চালানো হয়। তবে এতে হতাহত বা ব্যাপক ক্ষতি হয়নি। সেখানে হামলার পরপরই দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
গত এপ্রিলেও আর্বিল বিমানবন্দর লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরক ভর্তি ড্রোন হামলা চালানো হয়েছিল। সেখানে ইসলামিক স্টেট জিহাদি গ্রুপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া আন্তর্জাতিক জোটের সামরিক ঘাঁটি রয়েছে। এ বছরের শুরু থেকে আফগানিস্তানে মার্কিন স্বার্থ লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হয়। জোটের অংশ হিসেবে দেশটিতে আড়াই হাজার আমেরিকান সৈন্য মোতায়েন রয়েছে।
ইত্তেফাক/এসএ
