গাজীপুর প্রতিনিধি
প্রবাসী ও বিদেশ গমনেচ্ছুদের দুর্ভোগ লাঘবে গাজীপুরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি উপকেন্দ্র (সাইট অফিস) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহীদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় দুটি কক্ষ ভাড়া করা কক্ষে এর কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষ্যে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান শুক্কুর।
