স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) প্রকাশিত স্মারক বই ‘সুবর্ণরেখা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ গতকাল বুধবার দুপুরে তার বাসভবনে বইয়ের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মামুন ফরাজী, সহসভাপতি আনজুমান আরা শিল্পী, সাধারণ সম্পাদক আবুল হাসান হূদয়, কোষাধ্যক্ষ অলক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সেতু, দপ্তর সম্পাদক মনির আহমাদ জারিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবীর আলমগীর ও প্রশিক্ষণ সম্পাদক লাবিন রহমান উপস্থিত ছিলেন