করোনা সংক্রম?ণের তৃতীয় ধা?পে প্রতিদিনই আক্রা?ন্তের রেকর্ড তৈরি হচ্ছে ব?রিশাল বিভা?গে। গতকাল বুধবার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে রেকর্ড সংখ্যক ৬২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪৫৯। বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ১৫৪ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বরিশাল জেলায় চার ও ঝালকাঠি জেলায় এক জনসহ বিভাগে মোট পাঁচ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৩১ জনে দাঁড়িয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্ত?রের সহকা?রী প?রিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, মোট আক্রান্ত ২০ হাজার ১৫৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৭০ জন।
