ইত্তেফাক রিপোর্ট
টানা তিন কার্যদিবস কমার পর গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। গতকাল ডিএসইতে মোট ৩৪৭টি কোমপানির ২০ কোটি ২৯ লাখ ১৩ হাজার ৮০৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ ৮৮৯ কোটি ৫ লাখ ১৭ হাজার টাকা, যা আগের দিন থেকে ৯৫ কোটি টাকা কম। রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৮৪ কোটি ২১ লাখ ২০ হাজার টাকার।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৬ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ৫৮২৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৪ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ২০১৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৭ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১৩১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।
গতকাল লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো, ইউনাইটেড পাওয়ার, বিএসসিসিএল, কেপিসিএল, সিঙ্গার বিডি, মেঘনা পেট্রোলিয়াম, বারাকা পাওয়ার, মুন্নু সিরামিকস, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুঃ, গ্রামীণফোন ও পাওয়ার গ্রিড। দর বৃদ্ধির শীর্ষে ছিল পাওয়ার গ্রিড, ডেসকো লি., মুন্নু স্টাফলার, মুন্নু সিরামিকস, উসমানিয়া গ্লাস ফ্যাক্টরি, তিতাস গ্যাস, সিম টেক্স, সুহূদ ইন্ডা., বিবিএস ও পপুলার লাইফ ইন্সু.।
অপরদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৮৩৭ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
