গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়া থেকে এস্তোনিয়ার কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। গতকাল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তাকে আটক করার পর ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়। খবর রয়টার্সের
এস্তোনিয়া মঙ্গলবার অভিযোগ করে, রাশিয়া সেইন্ট পিটার্সবার্গের কূটনীতিক মার্ট লাট্টেকে গুপ্তচর বানিয়ে আটক করা হয়েছে। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্ট লাট্টে গুপ্তরবৃত্তির জন্য অনেক তথ্য সংগ্রহ করেছিলেন যা তার কূটনৈতিক মর্যাদার সঙ্গে মানানসই নয়। রাশিয়া এস্তোনিয়ার অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের কাছে অকাট্য প্রমাণ আছে।
