মধুখালীতে ৫৭টি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২০:৪০

আজ শনিবার সন্ধা সাড়ে ছয়টায় মধুখালী থানা পুলিশের একটি দল ৫৭ পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক ব্যক্তি মধুখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম গোন্দারদিয়া গ্রামের মৃত. মোসলেম মল্লিকের ছেলে ইমদাদুল মল্লিক (৩০)।

মধুখালী থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

অটক ইমদাদুলের বিরুদ্ধে মধুখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/নূহু