সিলেটে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এসময় ৩ জনের মৃত্যু হয়। করোনামুক্ত হয়েছেন ১৩৬ জন। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা এ তথ্য জানান।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, করোনা শনাক্ত ৩৮৯ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২১৬ জনের পজিটিভ ধরা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৌলভীবাজারে ৬৬ জন। এছাড়া, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ৫১ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫ জন, মৌলভীবাজারে ১০ জন ও সুনামগঞ্জে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫০৮ জন। আর এ পর্যন্ত সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৪ হাজার ৪৭৮ জন।
সিলেট বিভাগে সব মিলিয়ে করোনায় ৫০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪১০ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারে ৩৮ জনের মৃত্যু হলো।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে জেলা ভিত্তিক সিলেটে ৯, সুনামগঞ্জে ৯, হবিগঞ্জে ৯ ও মৌলভীবাজারে ১৮ জন রয়েছেন।
ইত্তেফাক/এমআর
