চট্টগ্রামে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৯

আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৪:০১

বন্দর নগরী চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাকালের সর্বোচ্চ ৭১৩ জন আক্রান্ত এবং ৯ রোগীর মৃত্যু হয়েছে। সংক্রমণের হার ৩৩ দশমিক ৮১ শতাংশ। এর আগে জেলায় এক দিনে সর্বোচ্চ শনাক্ত হয় ৬৬২ এবং মারা যায় ১১ জন। 

খুলনা বিভাগে করোনায় আরও ৪০ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, চট্টগ্রামের ৯ টি ল্যাব, এন্টিজেন টেস্ট ও কক্সবাজার মেডিকেল কলেজে গতকাল বুধবার জেলার ২ হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষায় নতুন ৭১৩ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ৪৭৭ ও ১১ উপজেলার ২৩৬ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ৫৮, সীতাকু-ে ৩৩, রাউজানে ২৭, ফটিকছড়িতে ২০, মিরসরাইয়ে ১৭, সন্দ্বীপে ১৫, বোয়ালখালীতে ১৪, চন্দনাইশে ১৩, সাতকানিয়ায় ১২, রাঙ্গুনিয়ায় ৯, লোহাগাড়ায় ৭, আনোয়ারায় ৬ ও বাঁশখালীতে ৫ জন রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৬২ হাজার ৯১৩ জন। এর মধ্যে শহরের ৪৮ হাজার ৭৭২ ও গ্রামের ১৪ হাজার ১৪১ জন।

‘হাসপাতালে চিকিৎসাধীন ৫০ শতাংশের বেশি করোনা রোগী গ্রামের’

গতকাল করোনায় আক্রান্তদের মধ্যে শহরের ২ ও গ্রামের ৭ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে এখন ৭৪৪ জন। এতে শহরের বাসিন্দা ৪৮৬ ও গ্রামের ২৫৮ জন। সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছেন নতুন ১৫৭ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৫০ হাজার ৪৯২ জনে উন্নীত হয়েছে। 

ইত্তেফাক/কেকে