ভারতের শেয়ার বাজারে বিমান সংস্থাগুলোর দর বৃদ্ধি

আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৪:১৬

ভারতের শেয়ার বাজারে বিমান সংস্থাগুলোর দর বৃদ্ধি পেয়েছে। যা সবচেয়ে জনপ্রিয় শেয়ার রিলায়েন্স ইন্সুরেন্সকেও টেক্কা দিয়েছে। এতে করে করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট কাটিয়ে বিনিয়োগকারীদের শেয়ার বাজারের দিকে আরও আগ্রহী করে তুলেছে।

জানা যায় গত মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় এনসিই ৫০ এর শেয়ার দর শূন্য দশমিক ২২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ৮৬৮ দশিমিক ৮০ রুপিতে উন্নিত হয়। এসময় এসএন্ডপি বিসই সেনসেক্সের শেয়ারও শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে ৫২ হাজার ৯৫২ দশমিক ১০ রুপি হয়।

Kolkata to Guangzhou and Kolkata to Ho Chi Min City air services from  October

এদিন বিমান সংস্থাগুলোর শেয়ার দর উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ভারতের বিমান মন্ত্রণালয় অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রীদের সংখ্যা বাড়িয়ে ৬৫ শতাংশ করার পর শেয়ার দরে এই পরিবর্তন লক্ষ্য করা গেছে।

বিমান সংস্থাগুলোর মধ্যে উল্লেখযোগ্য শেয়ার বেড়েছে ইন্ডিগো এয়ারলাইন্স ও স্পাইসজেটের। এদিন ইন্ডিগো এয়ারলাইন্স শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ১ দশিমিক ৮ শতাংশ। আর স্পাইসজেটের বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ।

ইত্তেফাক/টিআর