রংপুর বিভাগে নতুন আক্রান্ত ৭৪৪ জন, মৃত্যু ৬

আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৮:০৪

রংপুর বিভাগে বৃহস্পতিবার (৮ জুলাই) আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়ে সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮ জেলায় ৭৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩ জেলায় একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে। 

এ সময় দিনাজপুরে ২ জন, লালমনিরহাটে ৩ জন এবং নীলফামারী জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪৮০ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ৬৯ হাজার ৫শ’ ৩৫ জনের নমুনা পরীক্ষা করে মোট ৩০ হাজার ৮শ’ ৫৭ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৬শ’ ১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২২ হাজার ২শ’ ২৪  জন রোগী সুস্থ হয়েছেন।

১ সপ্তাহে করোনায় মৃত্যু হাজারেরও বেশি

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ে সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই বিভাগের দিনাজপুরে ২২৬, ঠাকুরগাঁয় ১৪৮, রংপুরে ১১৬, নীলফামারীতে ৮৯, প গড়ে ৫৪, গাইবান্ধায় ৪৭, কুড়িগ্রামে ৪২ এবং লালমনিরহাট জেলায় ২২ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।  

আজও করোনায় ১১ হাজারের বেশি শনাক্ত

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. সোহরাব আলী জানান, বৃহস্পতিবার পর্যন্ত দিনাজপুর জেলায় ৯ হাজার ৮শ’ ৭৪ জন আক্রান্ত ও ২১৪ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৬ হাজার ৮শ’ ৩২ আক্রান্ত ও ১২৩ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৪ হাজার ২শ’ ৩৫ জন আক্রান্ত ও ১০৯ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ২ হাজার ৪শ’ ৬৩ জন আক্রান্ত ও ২৯ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ২ হাজার ২শ’ ১৮ জন আক্রান্ত ও ৪২ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ২ হাজার ১শ’ ৩০ জন আক্রান্ত ও ৩০ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৭শ’ ৪১ জন আক্রান্ত ও ৩৭ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ১ হাজার ৩শ’ ৭৮ জন আক্রান্ত এবং ২৮ জনের মৃত্যু হয়েছে।        

ইত্তেফাক/এমএএম