অকালে ঝরে গেলো ১৪ বছরের একটি তাজা প্রাণ!

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৭

অকালেই ঝরে গেলো অষ্টম শ্রেণির ১৪ বছর বয়সের এক কিশোরী। সোমবার বিকালে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে তার লাশ গ্রহণ করে থানা পুলিশ। নিহত ওই স্কুলছাত্রীর নাম নাদিয়া হক রিয়া মনি (১৪)। 

রিয়া মনি সাভার আনন্দপুর সিটিলেন মহল্লায় পরিবারের সঙ্গে থাকতো। আনোয়ার হকের কন্যা রিয়া স্থানীয় আইয়ুব আলী মেমোরিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার সাক্ষ্যকোনাপাড়া গ্রামে। 

পুলিশ জানায়, সোমবার দুপুরে সাভারের আনন্দপুর এলাকার নিজ ভাড়া বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে রিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিকালে হাসপাতাল থেকে রিয়া মনির লাশ গ্রহণ করেন। 

আরো পড়ুন: বঙ্গবন্ধু সেতু থেকে ৫ হাজার কোটি টাকার টোল আদায়

এলাকাবাসীরা জানায়, রিয়া মনিকে প্রায়ই স্থানীয় বখাটেরা উত্ত্যক্ত করতো। 

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, ‘স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। 

ইত্তেফাক/অনি