মৃত হই, জীবিত হই এভাবে বয়ে যায় অভিমান
তোমার যে পাশে পথ, আমার অন্যপাশ
তুমি বিস্তৃত আকাশ হও, বেরিয়ে পড়ো অসীমে
হঠাত্ দেখি সব কিছু কেঁপে ওঠে উত্তরের বাতাসে।
কিন্তু আমি তো বলিনি তোমায় ছেড়ে যাও আমাকে
বলিনি প্রশ্ন করো না আমায়—উত্তর পাবে না কোনোদিন
বলিনি তোমার পায়ের চিহ্ন মনে রাখিনি কখনো
তবু ঝরে পড়েছে সব, ঝরে পড়ার শব্দ মানে
তুমি বুকের ভিতর লাটিম খেলছো এখনো;
অভিমান যেন রক্তরেখা, ছলছলানো মুখোশ দেখা
মুখশই জীবন—
জীবন কেবল ভিতর বাইরে জীবনের মতন পথচিহ্নহীন;
এমন হলে তো ভালো, না হলে নেই
এভাবে জীবন রাখা যায়, এভাবে জীবন রাখো।
