প্রতিদিনই বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সড়ক দুর্ঘটনার মতো এটিও বর্তমানে সংবাদপত্রের নিত্তনৈমিত্তিক ঘটনা। কিছু সাবধানতা অবলম্বন করলে এই দুর্ঘটনার সংখ্যা অনেক হ্রাস পেতে পারে। যেমন :ভেজা হাতে ইলেকট্রিক সুইচ বোর্ড স্পর্শ করা যাবে না। ইলেকট্রিক সুইচ বোর্ডে প্লাগ লাগানোর সময় ও খোলার সময় কানেকশন অফ করে লাগাতে ও খুলতে হবে। বৈদ্যুতিক সরঞ্জাম থেকে বাচ্চাদের দূরে রাখতে হবে। বৈদ্যুতিক খুঁটিতে জামাকাপড় শুকানোর তার লাগানো যাবে না। বিদ্যুত্ সরবরাহ লাইন থেকে নিউট্রাল ব্যবহার করা যাবে না। বাড়ির মেইন সুইচ এবং ওয়্যারিং ভালোভাবে আর্থিং করাতে হবে। তাপ সঞ্চালন করে, এমন কোনো বস্তুর (যেমন চুলা ) পাশে যেন বৈদ্যুতিক তার না থাকে সেদিকেও লক্ষ রাখতে হবে। মনে রাখতে হবে, বিদ্যুত্ কোনো ভয়ের বিষয় নয়। যতক্ষণ পর্যন্ত এটির ভুল ব্যবহার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্ষতির আশঙ্কা নেই। বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য সবচেয়ে বেশি যা প্রয়োজন, তা হচ্ছে সচেতনতা।
আ. রহমান দেওয়ান
শিক্ষার্থী, রামগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ,
রামগঞ্জ, লক্ষ্মীপুর
