লোহাগাড়ায় সড়কে খানাখন্দ

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২১:৪৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। বর্ষা মৌসুম হওয়ায় ঐ খানাখন্দে পানি জমে মহাসড়ক আরো বেহাল হয়ে পড়েছে। এতে পথচারীসহ গাড়ির যাত্রীরা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন। লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সদস্যসচিব মো. মিজানুর রহমান মিজান জানান, চলাচলের ঝুঁকি এড়াতে মহাসড়কটির বটতলী মোটর স্টেশনসহ বিভিন্ন স্থানের খানাখন্দগুলো দ্রুত মেরামত করা প্রয়োজন। দোহাজারী সড়ক ও জনপথ (সওজ) বিভািগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, প্রতিনিয়ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সংস্কারকাজ চলছে। বৃষ্টি থেমে গেলে তিন/চার দিনের মধ্যে সড়কের সংস্কারকাজ শেষ হবে।