মালিঝি নদীর পাগলার মুখে বিধ্বস্ত বেড়িবাঁধে দুর্ভোগ

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২১:৪৮

ঝিনাইগাতীতে মালিঝি নদীর পাগলার মুখে বিধ্বস্ত বেড়িবাঁধ সংস্কারের অভাবে হাজারও মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিন বছর আগে পাহাড়ি ঢলের পানির তোড়ে বেড়িবাঁধটি বিধ্বস্ত হয়। এরপর সংস্কার হয়নি। হাতিবান্ধা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবর জানান, বেড়িবাঁধটি সংস্কারের অভাবে হাজারও মানুষের দুর্ভোগ হচ্ছে। উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, নদীশাসনের বিষয় জড়িত থাকায় বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের আওতায় নেওয়ার সুপারিশ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, বাঁধটি নির্মাণের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে কয়েক দফা পরিদর্শন করা হয়েছে। নির্মাণের আশ্বাসও পাওয়া গেছে।