উজান থেকে নেমে আসা পানি ও টানা বৃষ্টিতে বংশাই ও লৌহজং নদীর ভাঙন হুমকিতে রয়েছে মির্জাপুরের সেতু, ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাটবাজার। ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ মিয়া ও লতিফপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, দিনদিন নদী ভাঙনে সর্বস্বান্ত হচ্ছেন লোকজন। পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, ভাঙন রোধে অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। মির্জাপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ব্রিজ ও রাস্তার তালিকা করা হচ্ছে। বরাদ্দ চেয়ে আবেদন করা হবে।
