বদলগাছীতে বেহাল সড়কে যান চলাচল বিঘ্নিত

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২১:৪৯

বদলগাছী-নওগাঁর প্রধান সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে। ট্রাকচালক আনোয়ার বলেন, সড়ক দিয়ে যাওয়ার সময় অপরদিক আসা কোনো গাড়িকে সাইড দিতে গেলে অনেক সময় উলটে যায়। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন, জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে যাত্রীবাহী বাসসহ শত শত ট্রাক, ভ্যান, সিএনজি ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়ক ও জনপথ বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান বলেন, বদলগাছী-নওগাঁ সড়কটি ২৪ ফিট প্রশস্তকরণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একনেকে পাশ হলেই কাজ শুরু হবে।