চলমান লকডাউনে নেত্রকোনায় বিধিনিষেধ অমান্য করায় গত এক সপ্তাহে ছয় শতাধিক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, মাস্ক ব্যবহার না করা এবং দোকানপাট খোলা রাখায় এই জরিমানা করা হয়েছে। তিনি জানান, বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬৬ জন নিজ নিজ বাড়িতে চিকিত্সা নিচ্ছেন। আর হাসপাতালে ভর্তি আছেন এখন তিন জন। গত তিন দিনে করোনায় আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। এক সপ্তাহের মধ্যেই নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন চালু হবে বলেও তিনি জানান।
