নাগেশ্বরীতে পানিতে ডুবে হোসাইন (৭) নামের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। হোসাইন উপজেলার কচাকাটা ইউনিয়নের সরকারটারী গ্রামের আব্দুল কাদেরের ছেলে। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
