তানোরে ধর্ষণ ও যৌতুক মামলার পলাতক আসামিসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান তানোর থানার ওসি (তদন্ত) আব্দুল বারী। গ্রেফতারকৃতরা হলো :উপজেলার কচুয়া উত্তরপাড়া গ্রামের তিন ভাই যৌতুক মামলার আসামি রবি সিং, বিশ্বনাথ সিং ও অন্ননাথ সিং, চিমনা গ্রামের ধর্ষণ মামলার আসামি আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহ এবং চিনাশো (কাউন্সিল পাড়া) গ্রামের ২০ লিটার চোলাই মদসহ আটক উত্তম কর্মকার। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, ধর্ষণ ও যৌতুক মামলার পলাতক আসামিসহ গ্রেফতারকৃত পাঁচ জনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
