বগুড়ার শেরপুর পৌরসভার ২০২১-২২ অর্থবছরে প্রায় ৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা এ বাজেট ঘোষণা করেন। পৌরসভার সভাকক্ষে সামাজিক দূরত্ব মেনে আয়োজিত এই সংক্ষিপ্ত বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র নাজমুল আলম খোকন, কাউন্সিলর নিমাই ঘোষ, ফিরোজ আহম্মেদ জুয়েল প্রমুখ।
