কুমিল্লায় ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২১:৫১

কুমিল্লা নগরীর বজ পুর এলাকার একটি ফ্ল্যাট থেকে মজিবুর রহমান স্বপন (৫২) নামের এক সৌদী প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে ‘প্রবাসী’ নামক ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে। মৃত প্রবাসী জেলার নাঙ্গলকোট উপজেলার আশারকোটা গ্রামের মাওলানা আব্দুল গফুরের ছেলে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, বুধবার গভীর রাতে ফ্ল্যাট থেকে প্রবাসীর লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।