হাজীগঞ্জে ড্রেজার মালিককে জরিমানা

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২১:৫২

হাজীগঞ্জে একটি ড্রেজার জব্দ করে এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আকতার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে জমি থেকে মাটি উত্তোলনের দায়ে ড্রেজারটি জব্দ করেন। পরে ড্রেজারের মালিক মো. শরীফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আকতার বলেন, কোনো জমিতেই ড্রেজার বা অন্য কোনোভাবে শ্রেণি পরিবর্তন করা যাবে না। যেখানেই ড্রেজার দিয়ে জমি খননের কাজ চলবে, সেখানেই আমাদের অভিযান অব্যাহত থাকবে।