সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থায়ীভাবে দুই শতাধিক দোকান স্থানান্তর করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে বাংলাবান্ধা বিজিবি ক্যাম্প সংলগ্ন, সিপাইপাড়া ও তিরনইহাট তিনটি বাজারের দুই শতাধিক দোকান স্থায়ী ঠিকানায় স্থানান্তর করা হয়। হাটে নির্ধারিত জায়গা দোকানদারদের বুঝিয়ে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান, নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক প্রমুখ।
