গাজীপুরে করোনা রোগীদের ফ্রি অক্সিজেন সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল তার বাসভবন প্রাঙ্গণে এ সেবা উদ্বোধন করেন। তিনি বলেন, অক্সিজেন ফ্রি সার্ভিস সেবাটি হটলাইন (০১৭১৩-৫৯০৩৫৯, ০১৭৫৮-২৯৯৯৪৩) নম্বরের ফোন করলেই মহানগর যুবলীগের স্বেচ্ছাসেবী কর্মীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে রোগীর হাজির হবেন। করোনা রোগীদের সেবা দিতে মহানগর যুবলীগের ৫০ জনের একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। তারা ২৪ ঘণ্টা এ সেবায় নিয়োজিত থাকবেন। করোনায় আক্রান্ত রোগীদের সেবা দিতে প্রাথমিকভাবে শতাধিক অক্সিজেন সিলিন্ডার আনা হয়েছে।
