শেয়ারদর সর্বোচ্চ বেড়েছে সিভিওর

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২১:৫৯

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯১টির বা ৫১ দশমিক ০৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের দিন বুধবার লেনদেন শেষে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৯ দশমিক ৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০৯ দশমিক ৫০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯০ টাকা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী লাইফের ৯ দশমিক ৫৮ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৯ দশমিক ৪৪ শতাংশ, আজিজ পাইপসের ৮ দশমিক ৭৮ শতাংশ, সোনালী পেপারের ৮ দশমিক ৭৪ শতাংশ, সোনাল আঁশের ৮ দশমিক ৭৩ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮ দশমিক ৩৫ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৮ দশমিক ০২ শতাংশ, সিলকো ফার্মার ৭ দশমিক ৬৬ শতাংশ এবং মুন্নু এগ্রোর শেয়ার দর ৭ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে।