দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে গতকাল বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৫টির বা ৪১ দশমিক ৪৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল ট্রাস্ট ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের দিন বুধবার লেনদেন শেষে ট্রাস্ট ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮ দশমিক ৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪ দশমিক ৪০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৪০ টাকা বা ১১ দশমিক ৩৪ শতাংশ কমেছে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনভয় টেক্সটাইলের ৬ দশমিক ৮২ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৬ দশমিক ১৭ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৬ দশমিক ১২ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৪ দশমিক ০৫ শতাংশ, ফেডারেল ইনসিওরেন্সের ৩ দশমিক ৯৬ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৫৫ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৪১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৩৮ শতাংশ এবং ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর ৩ দশমিক ৩৩ শতাংশ কমেছে।
