ডিজিটাল সাবমিশন অ্যান্ড ডেসিমিনেশন প্ল্যাটফরম চালু করেছে ডিএসই

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২১:৫৯

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিসমূহের সিকিউরিটিজ আইনের বিভিন্ন কমপ্লায়েন্সের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির জন্য সমন্বিত অনলাইন ডেটা সংগ্রহ, যাবতীয় তথ্য-উপাত্ত জমা, মূল্যসংবেদনশীল তথ্য, আর্থিক হিসাব সরাসরি প্রদানে জন্য একটি অনলাইন প্ল্যাটফরম তৈরি করেছে।

ইনফরমেশন অনলাইন সাবমিশনের মাধ্যমে দেশের পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। সফটওয়্যারটি ডিএসইর লিস্টিং অ্যাফেয়ার্স মার্কেট অপারেশন ও আইটি টিমের সমন্বিত উদ্যোগ যৌথভাবে তৈরি করেছে। গতকাল প্রধান অতিথি হিসেবে ডিজিটাল সাবমিশন অ্যান্ড ডেসিমিশন প্ল্যাটফরমটি উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। উদ্বোধনকালে তিনি বলেন, এই সফটওয়্যারটি প্রযুক্তিনির্ভর পুঁজিবাজার বিনির্মাণের জন্য একটি বড় অর্জন। সফটওয়্যার শুধু তৈরি করলেই হবে না, এর ধারাবাহিক উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ।