ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম নর্থ জোনের ভার্চুয়াল ব্যবসায় উন্নয়ন সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী
000
শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমডি ও সিইও এম শহীদুল ইসলাম, শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের সিইও মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন
